এখনও আড়াই বছর বাকি আগামী ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে। তিন দেশের যৌথ আয়োজনে হতে যাওয়া এই টুর্নামেন্টে লড়বে ৪৮ দল। এরই মধ্যে গত রবিবার বিশ্বকাপ সূচি চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
২০২৬ সালের ১৯শে জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। ১১ই জুন মেস্কিকো সিটির আজটেকা স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে স্বাগতিকরা। পরের দিন অন্য দুই আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্র নিজ দেশে প্রথম ম্যাচ খেলবে।
যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে তাদের গ্রুপের সবগুলো ম্যাচ খেলবে। টরোন্টো ও ভ্যানকুভারে প্রথম পর্বের ম্যাচ খেলবে কানাডা। জাপোপান ও মেক্সিকো সিটিতে গ্রুপ ম্যাচে লড়বে মেক্সিকানরা।
১৯৭০ ও ১৯৮৬ সালের পর মেক্সিকো এনিয়ে তৃতীয়বার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। বিশ্ব আসর এই প্রথমবার বসতে যাচ্ছে কানাডাতে। বাকি ৪৫ দল চূড়ান্ত হবে বাছাইপর্ব শেষে। ৯ই জুলাই কোয়ার্টার ফাইনাল হবে ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে। পরের দিন ইঙ্গলউডের সোফি স্টেডিয়ামে হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। ১১ই জুলাই মায়ামি গার্ডেন্স ও কানসাস সিটিতে হবে শেষ আটের বাকি দুই ম্যাচ।
১৪ ও ১৫ই জুলাই আর্লিংটন ও আটলান্টায় হবে সেমিফাইনাল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৮ই জুলাই মায়ামি গার্ডেন্সে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।