অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

অগ্নি কান্ডের প্রাথমিক ধারণা দুর্ঘটনা, নাশকতার আলামত মেলেনি: ডিএমপি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটি বাণিজ্যিক ভবনের তিন তলায় বিস্ফোরণের ঘটনায় নাশকতা বা বিস্ফোরকের কোনও আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার কমিশনার খন্দকার গোলাম ফারুক। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি একটি দুর্ঘটনা।

আজ রবিবার ৫ই মার্চ ২০২৩, ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেরার সময় দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনাটি নাশকতা নয়, প্রাথমিকভাবে ধারণা করছি, এটি একটি দুর্ঘটনা। এই বিস্ফোরণ বিভিন্ন কারণেই ঘটতে পারে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’

ঘটনাস্থলে স্প্রিন্টার, বিস্ফোরক কিংবা নাশকতার কোনও আলামত মিলেছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘এখনও তেমন কিছু পাওয়া যায়নি।’ ঘটনাস্থলে বিস্ফোরক বিশেষজ্ঞরা এখনও কাজ করছেন বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘বিস্ফোরণের ঘটনা তদন্তে আমরা একটা তদন্ত কমিটি করে দেবো। তদন্ত কমিটি ফায়ার সার্ভিস এবং ঘটনাস্থলে কাজ করা অন্যান্য এক্সপার্টদেরও মতামত নেবে। তারপর তারা একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে।’

এর আগে আজ রবিবার ৫ই মার্চ সকাল ১০টা ৫২ মিনিটে শিরিন ম্যানশন নামে তিনতলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে আগুন ধরে যায় এবং ভবনটির কিছু অংশ ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আরও ১৪ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ভবনটির তিন তলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির অফিস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও নিচতলা ও দ্বিতীয় তলায় বেশ কয়েকটি কাপড়ের দোকানও রয়েছে। এছাড়াও এর পাশেই সুউচ্চ আবাসিক ভবন ও প্রিয়াঙ্গন শপিংমল।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।