অর্থ লিপি

১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ৩০ ভাদ্র ১৪৩৩

আরসা সদস্যকে হত্যা রোহিঙ্গা ক্যাম্পে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। নিহত মুফতি জামাল দীর্ঘদিন থেকেই আরসার সক্রিয় সদস্য ছিলেন।

আজ বৃহস্পতিবার ( ১০ই আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ১১ নম্বর ক্যাম্পের ই ব্লকে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর।

তিনি বলেন, ‘তিন থেকে চারজন দুর্বৃত্ত মুফতি জামালকে ছুরি মারে। তাকে উদ্ধার করে ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।