আগামী অক্টোবর মাসে দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রয়েছে দুই দিনের সরকারি ছুটি। তবে এই ছুটির সঙ্গে মাত্র এক দিনের ছুটি নিতে পারলেই কাটানো যাবে টানা পাঁচ দিনের ছুটি।
আসন্ন অক্টোবর মাসের ২০ তারিখ (মঙ্গলবার) থেকে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হতে যাচ্ছে। এর পরের দিন বুধবারও (২১ অক্টোবর) রয়েছে ছুটি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) অফিস কার্যক্রম যথারীতি চলবে।
তবে কেউ যদি এই দিনটি ছুটি নিতে পারেন, তাহলেই কাটাতে পারবেন টানা পাঁচ দিনের ছুটি। কেননা এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে দুর্গাপূজার ছুটি শুরু হবে। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।