অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

শাহবাগে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ: আটকের অভিযোগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এইচএসসি পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে আজ মঙ্গলবার (৮ই আগস্ট) দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এ সময় ছয় জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, ‘তারা শিক্ষার্থী কিনা এ বিষয় যথেষ্ট সন্দেহ আছে। গতকাল কয়েকজনকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা তথ্য দেয়। আগামী ১৭ তারিখে তাদের পরীক্ষা; অথচ এ সময় তারা পরীক্ষা পেছানো, ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে, এটা অযৌক্তিক।’

 

তিনি বলেন, ‘আজও তারা রাস্তায় নেমেছে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে। কয়েক জনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তবে এ বিষয় এখনই বিস্তারিত বলা যাবে না।’

এর আগে, আজ মঙ্গলবার (৮ই আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে শাহবাগে আসে শিক্ষার্থীরা। শাহবাগ থানার সামনে আসার পরেই আন্দোলনরতদের লাঠিপেটা করে পুলিশ। এতে কয়েকজন আহত হয়। পরে সেখান থেকে ছয় জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।