শ্রমিক অসন্তোষে ঢাকার আশুলিয়ায় গত কয়েক দিন ধরে টানা বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার বিভিন্ন কারখানা খুলে দেওয়া হয়। তবে আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ায় ৩০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
বিকাল পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
তবে অন্যদিনের মতো রবিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ বা ভাঙচুর করার কোনও খবর পাওয়া যায়নি।
বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও শিল্প পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। এদিকে, পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে সন্দেহভাজন আরও চার জনকে আটকের কথা নিশ্চিত করেছে পুলিশ।
শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, রবিবার সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার ডিইপিজেডসহ অধিকাংশ তৈরি পোশাক কারখানায় দল বেঁধে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় বেশ কয়েকটি কারখানাসহ ৩০টি কারখানার ভেতরে শ্রমিকরা প্রবেশ করে বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে তারা বাড়ি ফিরে যান। যদিও কারখানায় হামলা, ভাঙচুর কিংবা সড়ক অবরোধের কোনও সংবাদ পাওয়া যায়নি।
এ ছাড়া শিল্পাঞ্চল এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে আছের বলেও জানা যায়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।