অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে না: মেয়র তাপস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এখন থেকে প্রত্যেক বছর নবায়ন করতে হবে না, ট্রেড লাইসেন্স নবায়নে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সময় পাবেন ব্যবসায়ীরা, এমনটাই জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার ব্যাবসা সহজীকরণ বিষয়ক দু’সপ্তাহব্যাপি সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানান তিনি।

এ সময় ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, দেশের জিডিপির ৩৬ শতাংশ যোগান দিচ্ছে এই ঢাকা শহর। ঢাকা শহরে ব্যবসা-বাণিজ্য আরও সহজীকরণে উদ্যোগ নিচ্ছে দক্ষিণ সিটি করপোরেশন। এরই মধ্যে বাণিজ্য অনুমতি ও তা নবায়নভিত্তিক সেবা অনলাইনে দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ব্যবসায়ীরা বাণিজ্যের অনুমতি নেবার পর তা পুনঃনবায়ন করতে ১ থেকে ৫ বছর সময় পাবেন। বছর বছর আর নবায়ন করতে হবে না। চলতি অর্থবছরে শুরু থেকে এই ব্যবস্থা শুরু হবে।
এখন থেকে প্রতি বছর জুলাইয়ে দুই সপ্তাহব্যাপী এই ট্রেড লাইসেন্স সংক্রান্ত সেবা বুথ আকারে ব্যবসায়ীদের দেয়া হবে বলেও জানান মেয়র।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।