অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে: পুতিন    

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। তবে ইউক্রেনকে কেন্দ্র করে এই যুদ্ধে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে বিজয়ী হবে রাশিয়া।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদী জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয় বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মস্কোর রেড স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন।

পুতিন বলেন, আজকে বিশ্ব সভ্যতা আবার চূড়ান্ত একটি টার্নিং পয়েন্টের মুখে রয়েছে। আমাদের দেশের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে।

এসময় ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থিদের রক্ষা এবং পশ্চিমাদের উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে রাশিয়ার স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন ভ্লাদিমির পুতিন। পশ্চিমা এলিট গোষ্ঠীর সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, এই গোষ্ঠী রাশিয়া ভীতি এবং আগ্রাসী জাতীয়তাবাদের বীজ বপন করছে।

এর আগে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে মিসাইল ও ড্রোন হামলা জোরদার করে মস্কো। সোমবার প্রথম প্রহরে কিয়েভের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসায় মিসাইল হামলায় পুড়ে গেছে একটি খাদ্যগুদাম।

রয়টার্স

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।