অর্থ লিপি

২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ৭ আশ্বিন ১৪৩৩

সারাদেশে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী শুক্র ও শনিবার ২৫ ও ২৬ সেপ্টেম্বর সারাদেশে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা নেওয়ার জন্য এ অনুরোধ জানানো হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। এর পরের দিনগুলো সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নিবন্ধনের অর্থ যথাসময়ে ব্যাংকে জমা দিয়ে হজযাত্রীদের নিবন্ধন নিশ্চিত করতে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর সারাদেশে হজের নিবন্ধনের অর্থ গ্রহণকারী সব ব্যাংকের শাখা খোলা রাখা প্রয়োজন।

ওই দুইদিন অফিস সময়ের পরও যতক্ষণ পর্যন্ত জমাদানকারী উপস্থিত থাকবেন, ততক্ষণ হজের নিবন্ধনের অর্থ গ্রহণ করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।