দেশে শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী দুই মৌসুমে পোশাক রপ্তানির আদেশ ১০ থেকে ১৮ শতাংশ কমার আশঙ্কায় শিল্প মালিকরা। চলমান সংকটকে সুবিধাভোগী গোষ্ঠীর ফায়দা হাসিলের পথ বলে মনে করছে বিজিএমইএ।
আর শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার পাশাপাশি আলোচনার তাগিদ শ্রমিক নেতাদের।
নানা চড়াই-উতরাই পেরিয়ে গত চার দশকে রপ্তানি খাতের শীর্ষে, তৈরি পোশাক শিল্প। তবে, ছাত্র আন্দোলন ও বন্যায় আমদানি-রপ্তানি ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে রপ্তানিকারকরা। এর সাথে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে আবারো শঙ্কায় এ শিল্প।
আশুলিয়া, গাজীপুর ও সাভারে দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলন চলছে। তবে, ঠিক সময়ে বেতন-বোনাস দেওয়াসহ ন্যায্য দাবি পূরণ হলে শ্রমিক অসন্তোষ হতো না বলে মনে করেন নেতারা। আন্দোরনের কারণে রপ্তানি আদেশ কমার দায়ও নেবেন না তারা।
বিজিএমইএ বলছে, চলমান পরিস্থিতির কারণ শ্রমিক অসন্তোষ নয়, বরং স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে এ শিল্প ধ্বংসের পাঁয়তারার অভিযোগ তাদের। সংকট সমাধান না হলে পাশের দেশে ক্রয়াদেশ চলে যাওয়ার শঙ্কায় তারা।
বিশ্বে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান শিল্প উদ্যোক্তাদের।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।