দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির (PTL) মালিকানায় থাকা প্যারামাউন্ট বিট্রাক এনার্জি লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে প্যারামাউন্ট বিট্রাক এনার্জি লিমিটেডের বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হয়েছে।বিপিডিবি এ চুক্তির মেয়াদ বাড়াতে অসম্মতি জানিয়েছে। এ পরিস্থিতিতে প্যারামাউন্টবিট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির ব্যবস্থাপনা পর্ষদ। গতকাল ঢাকাস্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য প্যারামাউন্ট বিট্রাক এনার্জির ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটিডিজেলনির্ভর। এর ৪৯ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্র খাতেরপ্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (PTL) কোম্পানির ।
প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (PTL) ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৬২ কোটি ৮৩ লাখ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৭১ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি২৮ লাখ ৩৩ হাজার ৫৩২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬০.৯৫ শতাংশ শেয়াররয়েছে। এছাড়া ১০.৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪.৩৩ শতাংশ বিদেশীবিনিয়োগকারী ও বাকি ২৪.১৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।