পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭৬ হাজার ১৫৬ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে আরও দুুইটি কয়লাবাহী জাহাজ। গতকাল মঙ্গলবার রাতে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের বর্হিনোঙ্গরে ৩৭ হাজার ৮৩৭ মেট্রিকটন কয়লা নিয়ে এসেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি দড়িয়া মায়া।
একইদিন সকালে ৩৮ হাজার ৩১৯ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনারে অ্যাংকর করেছে হংকংয়ের পতাকাবাহী কয়লাবাহী জাহাজ এমভি নিংজুহাই।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান জানান, দুটি জাহাজই এসেছে ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে। এমভি নিংজুহাই জাহাজ থেকে লাইটার জাহাজে করে প্রায় ছয় হাজার মেট্রিক টন কয়লা আনলোডের পর রাতে জাহাজটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে।
আর এমভি দড়িয়া মায়া জাহাজটি আজ বুধবার সকালে পায়রা বন্দরের ইনারে অ্যাংকরেজ করবে।
কয়লার সঙ্কটে ২০ দিন বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর গত ২৫ জুন পায়রার তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ ইউনিটের একটি ইউনিট চালু হয়। সঙ্কটের পর এ নিয়ে মোট আটটি জাহাজ পায়রা বন্দরে কয়লা নিয়ে এলো।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।