অর্থ লিপি

৭ অক্টোবর ২০২৬ বুধবার ২২ আশ্বিন ১৪৩৩

প্রণোদনাসহ আয়কর রিটার্ন জমা দেওয়ার আজ শেষ দিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ইনকাম ট্যাক্স বা বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়ে করছাড় পাওয়ার সময় শেষ হচ্ছে।

আজকের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে যত টাকা কর দিতে হবে, তার ওপর ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা করছাড় পাওয়া যাবে।

চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন এই নিয়ম করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

যদি কারো গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত করযোগ্য আয় ৭ লাখ টাকা হয়; তবে তার প্রথম চার লাখ টাকার ওপর কোনো কর নেই।

বাকি তিন লাখ টাকার ওপর তার কর হলো ১০ শতাংশ হারে প্রযোজ্য ট্যাক্স দিতে হবে। রিটার্ন জমার সময় তাকে এই কর পরিশোধ করতে হয়।

সে যদি আজকের (বুধবারের) মধ্যে আয়কর রিটার্ন জমা দেয়, তাহলে সে ছাড় পাবে তার প্রদেয় করের ৫ শতাংশ। অর্থাৎ সে ১ হাজার ৫০০ টাকা করছাড় পাবে। তখন করছাড় বাদ দিয়ে তার কর পরিশোধ করতে হবে ৩০ হাজার টাকার পরিবর্তে ২৮ হাজার ৫০০ টাকা।

নতুন নিয়মে শুধু রিটার্ন জমার সময় প্রদেয় করের ওপর করছাড় মিলবে। কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা তোলার সময় যে অগ্রিম কর কেটে রাখা হয়েছে; ব্যাংক থেকে এফডিআরের মুনাফা তোলার সময় যে উৎসে কর কেটে রাখা হয়েছে—এমন করের ওপর করছাড় মিলবে না। এমনকি বেতন-ভাতার ওপর প্রতি মাসে যে অগ্রিম কর দিয়ে এসেছেন, তাতেও করছাড় পাওয়া যাবে না।

সহজ কথায় বলা যায়, কেউ সারা বছরজুড়ে যেসব অগ্রিম বা উৎসে কর দিয়ে এসেছেন, তা রিটার্ন জমার সময় বাদ দিয়ে নিট যে কর দেবেন, কেবল তার ওপরই এই করছাড় পাওয়া যাবে।

তবে যারা নিয়ম মেনে সারা বছর কর দিয়েছেন—তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট করদাতারা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা (যা কম) ছাড় পাওয়া যাবে।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রিটার্ন দিলে কোনো প্রণোদনা পাওয়া যাবে না।

আর জানুয়ারি-মার্চ প্রান্তিকে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের অতিরিক্ত ২ শতাংশ বা সর্বনিম্ন ৩ হাজার টাকা জরিমানা দিতে হবে। এপ্রিল-জুন মাসে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের অতিরিক্ত ৫ শতাংশ বা সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।