অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

আজ দাম বৃদ্ধির শীর্ষে ছিল যে সব শেয়ার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (৩রা জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। আজ সর্বোচ্চ দাম বেড়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের।

আজ কোম্পানিটির শেইয়ারের দাম আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৯০ পয়সা বা ৭.৮৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৬.৫৮ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে  ১.১০ টাকা বা ৬.২১ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্যাসিফিক ডেনিমস, ইউনিয়ন ক্যাপিটাল, ইভিন্স টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, শমরিতা হসপিটাল, সী পার্ল রিসোর্ট এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।