অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

‘বেলারুশে পৌঁছেছে ওয়াগনারের ৫ হাজার যোদ্ধা’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাশিয়ার পার্শ্ববর্তী দেশ বেলারুশে ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের যোদ্ধার সংখ্যা ৫ হাজারে পৌঁছেছে বলে ধারণা করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সীমান্তরক্ষা বাহিনীর মুখপাত্র আন্দ্রি ডেমচেনকো। রাশিয়ায় স্বল্প বিদ্রোহের পর বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সন্ডার লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তি অনুযায়ী ওয়াগনার বাহিনীকে দেশটিতে চলে যাওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে মুখপাত্র আন্দ্রি ডেমচেনকো শনিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রথম দিকে ভাড়াটে দলের সদস্যরা যখন বেলারুশে ঢুকেছিল সংখ্যাটা হবে কয়েকশ। এখন তাদের সংখ্যা ৫ হাজারে পৌঁছাতে পারে।’

এই রুশ ভাড়াটে বাহিনী ইউক্রেনের জন্য হুমকি নয় উল্লেখ করে তিনি বলেন, সব কিছুর পরও ইউক্রেনের সীমান্ত বাহিনী যেকোন  পরিস্থিতির জন্য প্রস্তুত।

কয়েকদিন আগে বেলারুশের সেনাবাহিনীর কিছু সদস্যকে প্রশিক্ষণও দিতে দেখা গেছে ওয়াগনারকে। এদিকে বেলারুশের বাহিনী শিগগিরই পোল্যান্ডের সীমান্তের কাছে ওয়াগনার যোদ্ধাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত মাসে ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়া ছেড়ে বেলারুশে পাড়ি জমানো ওয়াগনারকে হুমকি হিসেবে দেখছে অনেকে। বিষয়টি নিয়ে সম্প্রতি নেদারল্যান্ডসে ন্যাটোর এক বৈঠকে শঙ্কা প্রকাশ করেছে জোটটির পূর্ব ইউরোপীয় দেশগুলো।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।