অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

আজ শতাব্দীর অন্যতম ভয়াবহ নাইন এলেভেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রে ৯/১১-এর হামলার ২২তম বার্ষিকী আজ সোমবার (১১ই সেপ্টেম্বর)। ২০০১ সালের এই দিনে চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে সমন্বিত আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। শতাব্দীর অন্যতম ভয়াবহ এই হামলায় প্রাণ হারান ২ হাজার ৯৭৭ জন। প্রতি বছর বিভিন্ন আয়োজনে হামলার বার্ষিকী পালন করা হয়।

৯/১১ নামে পরিচিতি পাওয়া ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ শামিল হয় পশ্চিমা দুনিয়া। ওই হামলার জন্য আল কায়েদাকে দায়ী করে দলটির নেতা ওসামা বিন লাদেনের ঘাঁটি আফগানিস্তানে হামলা চালায় ওয়াশিংটন। ক্ষমতাচ্যুত করা হয় লাদেনের মিত্র তৎকালীন তালেবান সরকারকে। তবে গত ২২ বছরে পরিবর্তন এসেছে সেই দৃশ্যপটেও। ১১ই সেপ্টেম্বরের হামলার দুই দশকের মাথায়  আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র। ফের কাবুলের কুরসি ছিনিয়ে নেয় তালেবান।

নিহতদের স্মরণে ৯/১১ স্মৃতিসৌধ ও জাদুঘরে বার্ষিক আয়োজন ‘আলোতে শ্রদ্ধাঞ্জলি’র পাশাপাশি নিউ ইয়র্ক সিটির আশেপাশে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্মৃতিসৌধে স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে আটটায় অনুষ্ঠান শুরু হবে। শেষ  হবে  দুপুর একটার দিকে। প্রতি বছর এই  আয়োজনে পরিবারের সদস্যদের দ্বারা নিহতদের নাম পাঠ এবং ছয় বার নীরবতা পালন করা হয়। জাদুঘরটি সারা দিন জনসাধারণের জন্য বন্ধ থাকবে, শুধু নিহতদের পরিবারের সদস্য ও  সংরক্ষিত টিকিটধারীদের জন্য খোলা থাকবে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের খবর অনুসারে, এবার হামলায় নিহতদের স্মরণে নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরো,  পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে ও ভার্জিনিয়ার আর্লিংটনের পেন্টাগনে সশরীরে উপস্থিত  থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেন। তিনি দিনটি অতিবাহিত করবেন আলাস্কায়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।