অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

হঠাৎ ব্লক মার্কেটে লোকসানি ব্যাংকের প্রায় অর্ধশত কোটি টাকার লেনদেন কেন ?

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের(NBL) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্লক মার্কেটে ৭ কোটি ৬২ লাখ ৩৪ হাজার ৩২৫ টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মুল্য ৪৮ কোটি ৪৭  লাখ টাকা।

এক সময়ের ঐতিহ্যবাহি ব্যাংকটি দুর্বল ব্যবস্থাপনা ও মাত্রাতিরিক্ত ঋণখেলাপি হওয়ায় লোকসানি ব্যাংকে পতিত হয়েছে।হঠাৎ ব্লক মার্কেটে লোকসানি ব্যাংকের প্রায় অর্ধশত কোটি টাকার লেনদেন কেন হলো ?  এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে।

বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ বিশ্লেষক জানান এটা হাতবদল হয়েছে এ নিয়ে আসলে কৌতুহলের কিছূ নেই।কেউ জেনেবুঝে তো আর এত লোকসানি ব্যাংকে বিনিয়োগ করার কথা না।

উল্লেখ্য চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির লোকসান বেড়েছে ২.৪৫ গুণ। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৩৮ টাকা ।। গত বছর একই প্রান্তিকে ব্যাংকটির লোকসান হয়েছিল ০.৯৭ টাকা । গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪.৯২ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।