অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

আজ দাম বাড়ার শীর্ষে ছিল সানলাইফ ইন্স্যুরেন্স

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার (১০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯১ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬ টি শেয়ারের দাম বেড়েছে।

আজ শীর্ষ ২০ গেইনিং তালিকাতে বিভিন্ন খাতের শেয়ার ছিল। তবে টপ গেইনিং এর প্রথমে ছিল লাইফ ইন্সুরেন্স খাতের সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ টপ ২০ গেইনিং তালিকার কোন শেয়ার ১০% বাড়েনি।

আজ শেয়ারের দাম শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি বেড়েছে সানলাইফ ইন্স্যুরেন্সেরের। গতকাল কোম্পানিটির ক্লোজিং দাম ছিল ৪৬.৪০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দাম দাঁড়ায় ৪৯.৬০ টাকা। আজ কোম্পানিটির শেয়ারের দাম ৩.২০ টাকা বেড়েছে, যা শতাংশের দিক দিয়ে ৬.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

দরবৃদ্ধি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের দর আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৬০ পয়সা বা ৫.৩৬ শতাংশ। আর ১ টাকা বা ৪.৭৮ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসইতে আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্যন্য কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশে, জেএমআই হসপিটাল, ইউনিলিভার কনজ্যুমার, মার্কেন্টাইল ব্যাংক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যালেন্সড ফান্ড, উত্তরা ব্যাংক এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।