পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি এপেক্স ফুডস লিমিটেড (APEXFOODS) জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এররেগুলেশন ১৯(১) অনুসারে, আগামি ৩ অক্টোবর ২০২৩ তারিখে বেলা ৩ টা ৩০ মিনিটে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩০ শে জুন ২০২৩, সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
কোম্পানিটির চলতি ৩য় প্রান্তিক তথা ৯ মাসে মুনাফা হয়েছে ৭.৩৯ টাকা যা গতবছরে ছিল ২.৫০ টাকা।কোম্পানির নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৬৩.৮২ টাকা যা আগের বছরেছিল ৬০.৬৫ টাকা এবং কোম্পানির সম্পদ মূল্য ১২৬.২২ টাকা, যা আগের বছরে ছিল ১২৬.২৮ টাকা।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ২০ নগদ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।
গতবছর লভ্যাংশ ঘোষণার সময় পুরো বছরের মুনাফা ছিল ৫.১৪ টাকা। এই বছরের গত ৯ মাসে মুনাফা হয়েছে ৭.৩৯ টাকা। সেই হিসাবে পুরো বছরের মুনাফা গতবারের চেয়ে বাড়ার সম্ভাবনা প্রবল।
সার্বিকভাবে বিশ্লেষণ করলে এইবছর কোম্পানিটির আগের বছরের চেয়ে বেশি লভ্যাংশ আসতে পারে।
গত বছর লভ্যাংশ ঘোষনাকে কেন্দ্র করে কোম্পানিটির প্রতি চাহিদা বেড়েছিল। এইবার ও কি থাকবে কোন চমক সেটা দেখতে অপেক্ষা করতে হবে আগামি ৩রা অক্টোবর পর্ষদ সভা অব্দি।