চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ১৭ দশমিক ৫৪ শতাংশ; যা আগের অর্থবছরের তুলনায় কিছুটা কমেছে।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। তবে সম্প্রতি ৩০ হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে জুলাই-ডিসেম্বর মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র ৪১ হাজার ৮৭৬ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ১৭ দশমিক ৫৪ শতাংশ।
আইএমইডির ওয়েবসাইটে বিশ্লেষণ করে দেখা যায়, গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে ব্যয় হয়েছিল ৫০ হাজার ২ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ১৭ দশমিক ৯৭ শতাংশ।
আর গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ২২.৪৮ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ২৩.৫৩ শতাংশ ও ২০২১-২২ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ২৪.০৬ শতাংশ।
এদিকে গত ডিসেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫.৮০ শতাংশ বা ১৩ হাজার ৮৩৩ কোটি টাকা। আর গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৫.৬৭ শতাংশ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।