আজ বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) ভোররাতের দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে থেমে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে।
আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে থেকে নেমে পড়েন।
স্টেশন সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ভোররাতের দিকে ঘারিন্দা রেলস্টেশনে থেমে থাকা কমিউটার ট্রেনে আগুন লাগিয়ে দেয়। এতে ট্রেনটির তিনটি বগি পুড়ে গেছে। রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশ সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল।
ঘারিন্দা স্টেশনমাস্টার তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে সেটা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুটি বগি সম্পন্ন পুড়ে গেছে। এ ছাড়াও আরও একটি বগি আংশিক পুড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে আগুন লাগেনি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।