অর্থ লিপি

১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার ২৬ ভাদ্র ১৪৩৩

চলতি অর্থবছরের এ যাবৎ রেমিট্যান্স বেড়েছে ১৬ শতাংশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ৭১ দিনে দেশে ৬৭৩ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় ১৬ দশমিক ৪ শতাংশ বেশি।

গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৭৮ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাস আয় বেড়েছে প্রায় ৯৫ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৭৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

সেপ্টেম্বরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

চলতি মাসের প্রথম আট দিনে দেশে এসেছে ৯০ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বরের একই সময়ে এসেছিল ৮৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ৮ সেপ্টেম্বর এক দিনেই দেশে ১৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।