আসন্ন ‘২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আসন্ন ‘২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ যোগ দিতেই তার এই সফর। গতকাল রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় খবরটি জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
আগামী ২০শে জানুয়ারি থেকে শুরু হবে চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম এই উৎসব। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এতে এশিয়ান কম্পিটিশন বিভাগে জুরি তথা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা ঠাকুর।
এশিয়ান কম্পিটিশন বিভাগে শর্মিলার সঙ্গে বিচারক হিসেবে আরও থাকছেন রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার। এশিয়ার বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ছবিগুলো দেখে তারা সেরা বাছাই করবেন। সেরা চলচ্চিত্র পাবে ক্রেস্ট, সনদ ও নগদ এক লাখ টাকা।
আয়োজক সংস্থা রেইনবো ফিল্ম সোসাইটি জানিয়েছে, এ বছর ৭০টি দেশ থেকে প্রায় ২৫০টি সিনেমা অংশ নিচ্ছে তাদের উৎসবে। ছবিগুলোর প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁন্স ফ্রঁসেজে।
এবার ঢাকা উৎসবে আরও হাজির হচ্ছেন ‘চিলড্রেন অব হ্যাভেন’ খ্যাত ইরানের নন্দিত নির্মাতা মাজিদ মাজিদি। এছাড়াও আসছেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি সংগীতশিল্পী ও চলচ্চিত্রকার অঞ্জন দত্ত। তিনি একটি মাস্টারক্লাসেও অংশ নেবেন বলে জানা গেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।