শেয়ারবাজারের তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি’র (RENATA) ৩৫০ কোটি টাকা মূল্যের (প্রিফারেন্স) অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করার জন্যে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের সভাপতিত্বে গত ৯০৩ তম কমিশনসভায় ৩৫০ কোটি টাকা মূল্যের (প্রিফারেন্স) অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রেনাটার ৩৫০ কোটি টাকা মূল্যের রিডিমেবল, কিউমুলেটিভ, নন–কনভার্টিবল ও নন–পার্টিসিপেটিভ প্রিফারেন্স শেয়ারের মেয়াদ পাঁচ বছর। বার্ষিক লভ্যাংশের হার ৯–১০শতাংশ। কোম্পানিটি প্রাইভেট অফারের মাধ্যমে এ শেয়ার ইস্যু করবে। এ শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানি তার বিদ্যমান ঋণের আংশিক পরিশোধ করবে।
১৯৭৯ সালে পুঁজিবাজারে আসা রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড।বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানিটির ওষুধ রফতানি হচ্ছে।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯১। এর মধ্যে ৫১.২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯.৬৯ শতাংশ,প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২২.৬৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬.৩৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
রেনাটা পিএলসির প্রিফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তলিত অর্থ কোম্পানিটির ঋণের আংশিক পরিশোধ করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।