অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

বিনিয়োগকারীদের উদ্বেগ ও হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ  কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গত কার্যদিবসের থেকে আজ লেনদেনের পরিমাণ কমেছে।

আজ আজ ডিএসইতে ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকা। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৮২.৮৫কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪২.৪১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫৪৪৯ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩.১০ পয়েন্ট কমে ১১৭৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯.৯৮ পয়েন্ট কমে ২১০৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৪টি কোম্পানির, বিপরীতে ৩০৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সূচকের পতনে  লেনদেন কমাতে দিশেহারা  বিনিয়োগকারীরা। বুঝতেই পারছেন না কি করবেন! আজ যেটা বাড়ছে কাল সেটা কমে যাচ্ছে। ইদানিং শেয়ার বাজার বাজার ঘুরছে চরকির মতো।

বিনিয়োগকারীরা বুঝতেই পারছেন না কি হচ্ছে। এই বাড়ছে তো মূহুর্তেই আবার কমে যাচ্ছে। আবার কোন শেয়ার বামে হ্যাং হয়ে যাচ্ছে পরক্ষনেই আবার ইতিবাচক হচ্ছে। ভয় পেয়ে স্টপলস দিচ্ছে অনেকেই।

মুহুর্তের মধ্যে শেয়ারের আচরণ দেখে মানুষজন দারুন ভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন, ট্রেডিং করতেই পারছেন না। আজ যে সব শেয়ার শীর্ষ তালিকাতে থাকছে, কাল সেটা চলে যাচ্ছে পতনের শীর্ষ তালিকাতে। এক কথায় বিনিয়োগকারীরা দারুন উদ্বেগ ও হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন করছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।