অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএসইসি কমিশনার পদ থেকে তারিকুজ্জামানকে অব্যাহতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড.এটিএম তারিকুজ্জামানকে অব্যাহতি দিয়েছে সরকার। তিন মাসের সময় দিয়ে তাকে অব্যাহতি দেয়ার বিষয়ে গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএসইসির কমিশনার ড.এটিএম তারিকুজ্জামানের সঙ্গে সম্পাদিত চুক্তির ৮ নং শর্তানুযায়ী তাকে তার পদ থেকে অব্যাহতির জন্য তিন মাসের নোটিস দেয়া হলো। তিনি আগামী ১০ ডিসেম্বরের পর থেকে বিএসইসির কমিশনার পদে বহাল থাকবেন না।

সম্প্রতি ড.এটিএম তারিকুজ্জামানের বিরুদ্ধে অর্থ উপদেষ্টার কাছে বেশকিছু অভিযোগসংবলিত একটি চিঠি পাঠানো হয়। অর্থ উপদেষ্টার দপ্তর থেকে সেটি খতিয়ে দেখার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পাঠানো হয়েছিল। দুদিন ধরেই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তারিকুজ্জামানকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে গুঞ্জন চলছিল। এ অবস্থায় গতকাল তাকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বিএসইসির কমিশনার হিসেবে এ বছরের ৮ মে চার বছরের জন্য ড. এ টি এম তারিকুজ্জামানকে নিয়োগ দিয়েছিল সরকার। এর আগে তিনি গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন। এ বছরের মে মাসে বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর ডিএসইর এমডির পদ থেকে পদত্যাগ করে কমিশনে যোগ দেন।

উল্লেখ্য ডিএসইর এমডি হিসেবে যোগ দেয়ার আগে তিনি বিএসইসিতে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।