পূর্বের ৩ পর্ব থেকে লিকি গাট কি আশা করি বুঝতে পেরেছেন, যারা এখনও লিকি গাট (leaky gut) বুঝতে পারেন নাই, তাদের জন্য আরো সহজ ভাবে বললে, আমাদের ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্র (নাড়িভুঁড়ি) ছাঁকনির মত অতি সূক্ষ্ণ ছিদ্রযুক্ত। এই ছিদ্র দিয়ে কেবলমাত্র পানি ও পুষ্টি উপাদান (গ্লুকোজ, এমাইনো এসিড, ভিটামিন ও মিনারেল) ভেদ করে রক্তে প্রবেশ করতে পারে।
কিন্তু অপেক্ষাকৃত বড় অণু বা জীবাণু প্রবেশ করতে পারে না, কারণ সাইজে বড় হওয়ায় আটকে যায়। কিন্তু কোন কারণে অন্ত্রের গাত্রে ইনফ্লেমেশন বা প্রদাহ সৃষ্টি হলে অন্ত্রের গাত্রের ছিদ্র বড় হয়ে যায়। ফলে অনায়াসে অপরিপাককৃত বা অর্ধ-পরিপাককৃত খাদ্য, জীবাণু ও টক্সিন পদার্থ অন্ত্র ভেদ করে রক্তে পৌঁছায়। তখন ইমিউন সিস্টেম তাকে শত্রু ভেবে আক্রমণ করে।

এভাবে এলার্জি, একজিমা, বিভিন্ন অটো-ইমিউন ডিজিজ, মানসিক সমস্যা এবং দেহে নানা ইনফ্লেমেটারি ডিজিজ দেখা দেয়।
চলবে….