অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব পেতে আবেদন জেলা প্রশাসনের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

টাঙ্গাইল জেলা প্রশাসন টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বত্ব পেতে আবেদন করেছে। গতকাল মঙ্গলবার(৬ই ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ আবেদন করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কায়সারুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। দ্রুতই আবেদনটি পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক বলেন, ‘টাঙ্গাইল শাড়ি যে কোনো বিচারে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিদার। আমরা তিন মাস ধরে টাঙ্গাইল শাড়ির জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের জন্য ডকুমেন্টেশন কার্যক্রম করছিলাম। আজ (মঙ্গলবার) আমরা আবেদন করেছি। মূলত শাড়িটির আড়াইশ বছরের ইতিহাস, এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকার তথ্য সংগ্রহ করে ডকুমেন্টেশন তৈরির পর আবেদন করা হয়েছে। আবেদনটি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। আশা করছি, দ্রুতই টাঙ্গাইল শাড়ি নামে জিআই স্বীকৃতি পাব।’

তিনি আরও বলেন, ‘টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পাওয়ার পরে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করব। ভারতের ‘টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল’ নামে যে জিআই পণ্যটি পেয়েছে, এটি বাংলাদেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। কারণ এটি বাংলাদেশের পণ্য।

ইউএস-বাংলার টিকেটে শতাংশ মূল্যছাড়

আমরা পুরোপুরি আশাবাদী টাঙ্গাইল শাড়ি চূড়ান্ত বিচারে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি নিয়ে আসতে পারব।’

সম্প্রতি ভারতের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে বলা হয়, ‘টাঙ্গাইল শাড়ি, পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। মিহি গঠন, বৈচিত্র্যময় রঙ এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত এ শাড়ি পশ্চিমবঙ্গ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।’

ভারতের এই দাবির পর বাংলাদেশ থেকে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে এর প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। এই দাবির বিরুদ্ধে টাঙ্গাইলে মানববন্ধনও করা হয়েছে। গত সোমবার টাঙ্গাইল শাড়িকে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য যেসব আবেদন প্রক্রিয়াধীন আছে, তা দ্রুত সম্পাদনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।