শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SIMTEX ) কোম্পানির শেয়ার হোল্ডারদের ২০১৯-২০ অর্থ বছরের নগদ লভ্যাংশের টাকা যথাযথ ঠিকানায় পাঠিয়েছিল, কিন্তু অনেক শেয়ারহোল্ডারদের ঠিকানা হালনাগাদ না থাকায় তা ফেরত আসে। যা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের নিকট অপরিশোধিত/ অদাবীকৃত অবস্থায় সংরক্ষিত আছে। যাহার তালিকা কোম্পানির ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ।শেয়ার হোল্ডারদের কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করে তথ্য যাছাই করে লভ্যাংশ গ্রহণ করতে সময় বেধে দিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে যে, আগামী ১৫ই ফেব্রুয়ারীর মধ্যে অবন্টিত বা অদাবীকৃত লভ্যাংশ সংগ্রহ করতে, কোম্পানির শেয়ার অফিসে প্রয়োজনীয় দলিলাদি প্রধান সাপেক্ষে সংগ্রহের জন্যে অনুরোধ করেছে। অন্যথায় ৩ বছরের অধিক সময়ের অবন্টিত বা অদাবীকৃত লভ্যাংশসমূহ CMSF এ স্থানান্তর করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।