অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

আদমজী ইপিজেডে প্যাসিফিক গ্রুপ ও বেপজার মধ্যে চুক্তি স্বাক্ষর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দেশের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক গ্রুপ তৈরি পোশাক কারখানা স্থাপনে নতুন বিনিয়োগ নিয়ে আসছে,ইপিজেডে প্যাসিফিক  গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ডেনিম লিমিটেড তৈরি পোশাক কারখানা স্থাপন করবে,কারখানা স্থাপনে প্যাসিফিক ডেনিমওয়্যার মোট ৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৬০২ কোটি ৭৭ লাখ টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে) বিনিয়োগ করবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বেপজা জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন এ প্রতিষ্ঠানে বছরে ১ কোটি ২৫ লাখ লেডিস টপ, ১ কোটি ২৫ লাখ নারী-পুরুষের ফরমাল ও ক্যাজুয়াল ড্রেস, ৩১ লাখ ছেলেমেয়ের জন্য ক্যাজুয়াল পোশাক তৈরি করবে। চালু হওয়ার পর প্রতিষ্ঠানটিতে ৭ হাজার ৯৭০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।

এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় বেপজা কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক আ ন ম ফয়জুল হক, মো. তানভীর হোসেন, মো. খুরশীদ আলম এবং এ এস এম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।

প্যাসিফিক জিনস গ্রুপের আটটি কারখানা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত। নারায়ণগঞ্জ ইপিজেডে কারখানা স্থাপন করলে সেটি হবে বেপজার অধীন ইপিজেডগুলোতে প্যাসিফিক জিনস গ্রুপের নবম প্রতিষ্ঠান। বর্তমানে জিনসের পাশাপাশি নিট ও কর্মস্থলের পোশাক (ওয়ার্ক ওয়্যার) রপ্তানি করছে তারা।

উল্লেখ্য দেশের শেয়ার বাজারে প্যাসিফিক  গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান Pacific Denims Limited(PDL) তালিকাভুক্ত ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।