ইংল্যান্ডের কাছে প্রথম দুই ওয়ানডে ইতিমধ্যে সিরিজ হারালো বাংলাদেশ। স্বাগতিকেদের চোখ রাঙাচ্ছে হারানো দিনের পুরনো ভাগ্য। চট্টগ্রামে হোয়াইটওয়াশের ভয় নিয়ে আজ টস জিতে ব্যাটিং করতে নামছে স্বাগতিক দল।
নয় বছর আগে ঘরের মাঠে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশের তিক্ততা পেয়েছিল টাইগাররা। ২০১৬-তে সবশেষ নিজেদের মাটিতে সিরিজ হারে বাংলাদেশ, তাও এই ইংল্যান্ডের বিপক্ষেই। এরপর থেকে ওয়ানডেতে অপ্রতিরোধ্য টাইগাররা। তাদের দাপটে এইতো গেল বছরের শেষদিকে শক্তিশালী ভারতও ওয়ানডে সিরিজে তুলোধুনো হয়েছিল।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে এসেছেন পেসার এবাদত হোসেন। ইংল্যান্ড দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান
ইংল্যান্ড একাদশঃ
জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), স্যাম কুরান, মঈন আলী, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।