শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহে। কোম্পানি দুটি হলো ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ৫ মার্চ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল, এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।
ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড
ইউনিলিভার কনজিউমার কেয়ারের পর্ষদ সভা আগামী ৪ মার্চ বেলা ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার।