অন্তর্জাল সিনেমার জন্য নতুন মুক্তি দিন, আবার স্থগিত- এটা যেন ‘অন্তর্জাল’ সিনেমার অলিখিত পরিণতি হয়ে উঠেছে! চূড়ান্ত ঘোষণা, এমনকি প্রচারণার পরও একাধিকবার ছবিটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। মাস দুয়েক আগেই বলেছিলেম সংশ্লিষ্টরা, এবার আর নড়চড় নয়, আগামী ৮ই সেপ্টেম্বরই মুক্তি পাবে এই ছবি।
এবারও কথা রাখতে পারছেন না ‘অন্তর্জাল’। শোনা যাচ্ছে, ফের ছবিটির মুক্তির তারিখ পেছানো হয়েছে। গুঞ্জন রয়েছে, এবার শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’র কবলে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। কারণ ৭ই সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহর ছবিটি।
একটি ঘনিষ্ঠ সূত্রে ‘অন্তর্জাল’ পেছানোর খবরটি জানা গেছে।

গতকাল রবিবার (৩রা সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে টিম ‘অন্তর্জাল’। সূত্র অনুসারে, সেখানেই ট্রেলার–গানের সঙ্গে
উল্লেখ্য, সাইবার–ক্রাইম ও অ্যাকশন ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা প্রমুখ। সরকারের আইসিটি ডিভিশনের উৎসাহে নির্মিত এই ছবির প্রযোজনায় রয়েছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।