অর্থ লিপি

২১ জুলাই ২০২৬ মঙ্গলবার ৬ শ্রাবণ ১৪৩৩

১৭ রানে ৫ উইকেট মাশরাফির, তিনি যেন এখনো দুর্দান্ত তরুন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বয়স হয়ে গেছে ৩৯ বছর। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চ মাসে। এখন ক্রিকেটের চেয়ে তাঁর বেশি সময় কাটে রাজনীতির মাঠে। এত কিছুর পরও মাশরাফি বিন মুর্তজা মাঠে নামলে যে কিছু করে ফেলতে পারেন, তার আরেকটি প্রমাণ মিলল আজ।

গোছানো বোলিংয়ের সঙ্গে ভালো ফিল্ডিং করে তাক তাকিয়ে দিয়েছেন এবারের প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা মাশরাফি। বয়সের কারণে বলে আগের মতো গতি নেই। লম্বা রানআপেও এখন আর বোলিং করেন না।

তবে লাইন আর লেংথ ঠিক রেখেছেন আগের মতোই। আজ মোহামেডানের বিপক্ষে সাফল্যও পেয়েছেন এ কারণেই।

কেমন সাফল্য, সেটা বুঝতে মোহামেডানের বিপক্ষে তাঁর আজকের বোলিং ফিগারটা দেখে নেওয়া যায় — ৮.৪-৩-১৭-৫! বল হাতে যেমন ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন, ফিল্ডিংয়েও তেমনি দুর্দান্ত ছিলেন। স্লিপে নিয়েছেন দুটি ক্যাচ। মাশরাফির এমন পারফরম্যান্সে মোহামেডান ২২.৪ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেছে।

এই ৫ উইকেটে একটি মাইলফলকও ছুঁয়েছেন। আজকের ৫ উইকেটসহ এবারের প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন মাশরাফি।

কোনো উইকেট না হারিয়ে ৮.২ ওভারে মোহামেডানের রান টপকে জয় তুলে নিয়েছে রূপগঞ্জ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।