অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

এনআরবিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংক লিমিটেডের (NRBCBANK)উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা  দিয়েছেন।

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা জনাব লকিত উল্লাহ তার ছেলে জনাব আনোয়ার হোসেন (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) এর কাছে কোম্পানির ১ কোটি ৩৩ লাখ ২৯ হাজার ৩০০ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করবেন । তিনি গত ১১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে কার্যকর পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ১ কোটি ৩৩ লাখ ২৯ হাজার ৩০০ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাহিরে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন।

২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক লিমিটেডের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ  টাকা। রিজার্ভে রয়েছে ৬২৮ কোটি  টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪ শেয়ার। এর মধ্যে ৬৪.৪১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২.৭৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩২.৮২বভ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

গত এক বছরে এনআরবিসি ব্যাংক লিমিটেডের শেয়ারদর ৯.৪০ টাকা থেকে ১৬.৮০ টাকায়  ওঠানামা করেছে।আজ এনআরবিসি ব্যাংক লিমিটেডের সর্বশেষ ৯.৯০ টাকা দামে লেনদেন হয়েছে।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।