অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ডিবিএইচ ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ ফাইনান্স পিএলসি (DBH) গত ৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিবে।

গতকাল ১১ শে মার্চ ২০২৪, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪.৯৫ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল .১১ টাকা।

শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৪৩.১৮ টাকা। যা আগের বছরে ছিল ঋণাত্নক (১৯.২৬) টাকা।

শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৪৩.৬৩ টাকা, যা আগে ছিল ৪০.১৬ টাকা।

আগামী ১৬ মে ২০২৪, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছেএপ্রিল ২০২৪ তারিখ

উল্লেখ্য, গতবছর কোম্পানি টি ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।

আজ ১২ শে মার্চ ২০২৪, কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।