অর্থ লিপি

১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ৩০ ভাদ্র ১৪৩৩

মুন্নু সিরামিক আমেরিকায় উচ্চমানের সিরামিক পণ্য রফতানি করবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের জায়ান্ট কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MONNOCERA) আমেরিকাতে সিরামিক পণ্য রফতানি করবে। বিশ্বের অন্যতম প্রিমিয়াম টেবলওয়্যার ব্র্যান্ড লেনক্স কর্পোরেশন (Lenox Corporation USA) মুন্নু সিরামিকের কাছ থেকে এসব পণ্য কিনে আমেরিকার বাজারে বিক্রি করবে।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমেরিকাড় ব্র্যান্ড লেনক্স কর্পোরেশনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে । এই চুক্তির আওতায় মুন্নু সিরামিক আমেরিকাতে সরবরাহ করবে উচ্চমানের পোর্সেলিন ও বোন চায়না ডিনারওয়্যার।

মুন্নু সিরামিকের তৃতীয় প্রান্তিকে রেকর্ড পরিমাণ মুনাফা বেড়েছে

আজ সোমবার (১৪ জুলাই) বিকাল ৩ টায় রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত এইচ.আর.কে. লিগ্যাসি ভবনে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই চুক্তির অনুমোদন দেওয়া হয়।

মুন্নু সিরামিকের  কোম্পানির সচিব আরিফুর রহমান (FCS) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, চুক্তির আওতায়, মুন্নু সিরামিক লেনক্স কর্পোরেশনের যুক্তরাষ্ট্রের বাজারে এক্সক্লুসিভ ভেন্ডার হিসেবে উচ্চমানের বোন চায়না ও পোর্সেলিন ডিনারওয়্যার সরবরাহ করবে। মাসে প্রায় ২০ লাখ পিস ডিনারওয়্যার উৎপাদনের সক্ষমতা নিয়ে কাজ শুরু করবে কোম্পানিটি।

এছাড়া, মুন্নুর উন্নত মানের উৎপাদন প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ—বিশেষত মার্কিন ফেডারেল মানদণ্ড অনুসারে। লেনক্সর নান্দনিকতা, উদ্ভাবন ও গুণগত মানের সঙ্গে সমন্বয়ে এটি নতুন উচ্চতায় পৌঁছাবে।

লেনক্সের কৌশলগত সুফল হবে, একটি নির্ভরযোগ্য, বর্ধনযোগ্য ও ব্যয়সাশ্রয়ী সাপ্লাই চেইন গঠন, যা তাদের মান ও উদ্ভাবনের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।

আর মুন্নুর জন্য কৌশলগত সুফল হবে, যুক্তরাষ্ট্রের বাজারে দৃঢ় উপস্থিতি প্রতিষ্ঠা, একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে “Made in Bangladesh” কারিগরি প্রদর্শনের সুযোগ, কোম্পানির প্রাকৃতিক প্রবৃদ্ধি (organic growth) নিশ্চিত।

এই কৌশলগত অংশীদারিত্ব কোম্পানির রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে আর্থিক অবস্থান মজবুত করবে, বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াবে এবং দীর্ঘমেয়াদে ব্যবসায়িক সম্প্রসারণ ও শেয়ারহোল্ডারদের মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সিরামিকশিল্পের মালিকদের সংগঠনের নতুন সভাপতি হয়েছেন মুন্নু সিরামিকের ভাইস চেয়ারম্যান

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।