পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের বহুজাতিক কোম্পানি রবিআজিয়াটা লিমিটেডের (ROBI) ২য় প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
কোম্পানি টি জানিয়েছে যে, ৩০শে জুন ২০২৩ তারিখে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের (কিউ–২) (এপ্রিল ২৩ –জুন ২৩) ও (জানুয়ারি ২৩ –জুন ২৩) সময়ের জন্য, কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ২৬ জুলাই ২০২৩ তারিখ বেলা ৩ টা ৩০ মিনিটে সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটির ৩ মাসের লোকসান (এপ্রিল ২২ –জুন ২২) (ইপিএস) ছিল ০.০২ টাকা এবং ৬ মাসে (জানুয়ারি ২২ – জুন ২২) ২ প্রান্তিক মিলে আয় (ইপিএস) ছিল ০.০৫ টাকা।