অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ওয়ালটনের সাথে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর, সিঙ্গাপুরে বিক্রি হবে ওয়ালটনের পণ্য

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্সউৎপাদক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির (WALTON) পণ্য এখন থেকে সিঙ্গাপুরে পাওয়া যাবে। সম্প্রতি দেশটিতে পরিবেশক নিয়োগ দিয়েছে ওয়ালটন।

আজ মঙ্গলবার (২০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে, সিঙ্গাপুরের ফ্লেয়ার এম অ্যান্ড ই পিটিই লিমিটেড নামের প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছরের বছরের চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাইটেক। অর্থাৎ আগামী পাঁচ বছর সিঙ্গাপুরে ওয়ালটনের পণ্য বিক্রি করবে এই ফ্লেয়ার এম অ্যান্ড ই।

এই চুক্তির অধীনে ফ্লেয়ার এম অ্যান্ড ই সিঙ্গাপুরে ওয়ালটনের রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, টেলিভিশন ও রান্নার সরঞ্জামের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করবে।

এ ছাড়া সম্প্রতি লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের ঘোষণা দিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সম্প্রতি কোম্পানির ৪৪তম পর্ষদ সভায় এই ব্যাটারি উৎপাদনের অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়াও শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল ওয়ালটন। দেশটিতে সহস্রাধিক সেলস আউটলেটে ওয়ালটনের পণ্য বিক্রি হবে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।