অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

অ্যান্টার্কটিকার সাদা বরফেের রানওয়েতে প্রথমবারের মতো নামল যাত্রীবাহী উড়োজাহাজ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জনমানবহীন অ্যান্টার্কটিকায় প্রথমবারের মতো অবতরণ করেছে একটি যাত্রীবাহী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। বুধবার (১৫ই নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় এটি হোয়াইট কনটিন্যান্ট নামে তিন হাজার মিটার দৈর্ঘ্যের বরফের রানওয়েতে সফলভাবে অবতরণ করে।  ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই নিউজ খবরটি জানিয়েছে।

অ্যান্টার্কটিকায় অবতরণ করার মধ্য দিয়ে পৃথিবীর ছয় মহাদেশে পৌঁছে গেলো ড্রিমলাইনার। বিমানটি ৩০০ জন যাত্রী বহনে সক্ষম।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে অ্যান্টার্কটিকার রানওয়েতে সফলভাবে অবতরণ করেছে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। তখন সেখানে আলো ঝলমলে পরিবেশ ছিল।

বিমানটিতে নরওয়েজিয়ান পোলার ইনস্টিটিউটের গবেষক ও কর্মীদের নিয়ে মোট ৪৫ জনের দল ছিল। সেই সঙ্গে, ১২ টন গবেষণা সরঞ্জাম নিতেও সক্ষম হয়েছে বিমানটি।

নর্স আটলান্টিক এয়ারওয়েজের প্রধান নির্বাহী বিজর্ন টোরে লারসেন এক বিবৃতিতে বলেন, প্রথমবারের মতো বরফের দেশে ৭৮৭ ড্রিমলাইনার অবতরণ করেছে। এটি গর্ব করার মতো বিষয় এবং সেই সঙ্গে উত্তেজনাকর মুহূর্ত।

নরওয়েজিয়ান পোলার ইনস্টিটিউটের পরিচালক ক্যামিলা ব্রেককে গবেষণা স্টেশনের অবস্থান উল্লেখ করে বলেন, এটি একটি বড় অভিযান ছিল, যা অ্যান্টার্কটিকার রানি মউড ল্যান্ড অঞ্চলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

নভেম্বরের ১৪ তারিখ নরওয়ের অসলো থেকে যাত্রা শুরু করে বোয়িং ৭৮৭। তারপর কেপটাউনে যাত্রাবিরতি নিয়ে অ্যান্টার্কটিকায় পৌঁছায়।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।