অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন: অর্থ উপদেষ্টা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, রমজানে কোনোভাবে যেন দাম না বাড়ে সে চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়ে নিরাপত্তা দিতে না পারলে বিনিয়োগ হবে না।

যুক্তরাষ্ট্র থেকে আসা ২৯ মিলিয়ন ডলার নিয়ে তদন্ত করা হবে কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে অর্থ এলে এবং তা সামাজিক উন্নয়নে খরচ হলে সমস্যা নেই। আপত্তি থাকার বিষয় নেই।

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, কী উদ্দেশে এই অর্থ খরচ হয়েছে তা দেখার বিষয়। খারাপ উদ্দেশে হলে সেটা দেখা হবে। এনজিও ব্যুরো যদি কোনো সমস্যা পায়, তখন বিষয়টি খতিয়ে দেখা হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।