অর্থ লিপি

১ আগস্ট ২০২৬ শনিবার ১৭ শ্রাবণ ১৪৩৩

ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা বানাবে এলন মাস্কের টেসলা!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারত আগামী বছর থেকে টেসলার বৈদ্যুতিক গাড়ি আমদানি করতে পারে। এছাড়া দুবছরের মধ্যে প্রতিষ্ঠানটির একটি কারখানা স্থাপনসংক্রান্ত একটি চুক্তিরও বেশ কাছাকাছি রয়েছে দেশটি।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সরকারের একটি সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, টেসলা ইনকরপোরেটেডের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে ভারত। চুক্তিটি হলে মার্কিন প্রতিষ্ঠানটি আগামী বছর থেকে তাদের বৈদ্যুতিক গাড়ি ভারতের বাজারে আনতে পারবে। সেই সঙ্গে দুই বছরের মধ্যে তারা দেশটিতে একটি কারখানা স্থাপানের অনুমতিও পাবে।

সূত্র জানায়, আগামী জানুয়ারি মাসে হতে যাওয়া ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটে এ সংক্রান্ত একটি ঘোষণা আসতে পারে।

আরেকটি সূত্র জানায়, টেসলার কারখানা স্থাপনের জন্য গুজরাট, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুকে বিবেচনা করা হচ্ছে। কারণ বৈদ্যুতিক যান সংক্রান্ত কার্যকলাপ পরিচালনার জন্য সেখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে।

সূত্র মতে, টেসলা কারখানা স্থাপনে প্রাথমিকভাবে ন্যূনতম প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সেই সঙ্গে ভারত থেকে অটো যন্ত্রাংশ কেনার হার আরও গতিশীল করবে প্রতিষ্ঠানটি। যা বেড়ে ১৫ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। পাশাপাশি মার্কিন এ প্রতিষ্ঠানটি তাদের খরচ কমাতে ভারতেই কিছু ব্যাটারি তৈরির চেষ্টা করবে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত হয়নি এবং এ পরিকল্পনা পরিবর্তনও হতে পারে বলে ব্লুমবার্গকে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি।

এর আগে, চলতি বছরের জুন মাসে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলা ভারতে একটি উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগের পরিকল্পনা করছে এবং ২০২৪ সালে তিনি ভারত সফর করতে চান।

 

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।