অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট লেনদেনে যুক্ত হচ্ছে চীনা ইউয়ান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশে তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টে (RTGS) যুক্ত হচ্ছে চীনের মুদ্রা ইউয়ান। আগামী ৪ঠা ফেব্রুয়ারি থেকে ইউয়ানে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টে (RTGS) লেনদেন শুরু হবে।

গতকাল বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রায় ক্লিয়ারিং কার্যক্রম আধুনিক, যুগোপযোগী ও তাৎক্ষণিক নিষ্পত্তির লক্ষ্যে ২০২২ সালের  ৪ঠা সেপ্টেম্বর থেকে এফডিডির পরিবর্তে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টে (RTGS) ব্যবস্থার মাধ্যমে ৫টি বৈদেশিক মুদ্রায় (মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, জাপানিজ ইয়েন ও কানাডিয়ান ডলার) অটোমেটেড ক্লিয়ারিং কার্যক্রম শুরু হয়।

এরই ধারাবাহিকতায় রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টে (RTGS) ব্যবস্থায় চাইনিজ ইউয়ান (সিএনওয়াই) অন্তর্ভুক্ত করা হলো। আগামী ৪ঠা ফেব্রুয়ারি থেকে আরটিজিএস ব্যবস্থায় চীনের মুদ্রা ইউয়ানে লেনদেন চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে এর আগে জারি করা ‘গাইড লাইনস অব এফসি ক্লিয়ারিং থ্রো বিডি-আরটিজিএস’ সিস্টেম অনুসরণ করতে হবে। 

এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।