পাঁচ দিনের জন্য ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ব্যাংকটির লেনদেনসহ সব সেবা বন্ধ থাকবে বলে জানা গেছে।
গতকাল বুধবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডাচ-বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করতে আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।