শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (EMERALDOIL শেয়ার ধারণে গত জানুয়ারি মাসে বড় পরিবর্তন দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের অংশের শেয়ার ২১.৩৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক অংশের শেয়ার ধারণ ৫.২৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ধারণ ১৬.০৬ শতাংশ কমেছে।

গত ৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখে কোম্পনিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৮.২৬ শতাংশ। যা ৩১শে জানুয়ারি ২০২৪ তারিখে বেড়ে দাঁড়িয়েছে ৫৯.৬১ শতাংশে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ২১.৩৫ শতাংশ বেড়েছে ।
মূলত ৩,১৫,৫৮,৫০৪ টি নতুন শেয়ার অবহিত মূল্যে (মিনোরি বাংলাদেশ এর অনুকূলে) পরিচালকদের ১০ টাকা করে ইস্যু করায় ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা পেইড আপ বৃদ্ধি পেয়েছে।যে কারণে পরিচালকদের শেয়ার % বেড়েছে,সাধারণ বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হোল্ডিং কমেছে।
বিস্তারিত জানতে আরও পড়ুন
এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধন বাড়াতে বিএসইসি’র সম্মতি
অন্যদিকে ৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখে কোম্পনিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১২.২৬ শতাংশ, যা ৩১শে জানুয়ারি ২০২৪ তারিখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৬.৯৭ শতাংশে, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৯.৪৮ শতাংশ। যা ৩১শে জানুয়ারি ২০২৪ তারিখে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩৩.৪২ শতাংশে। ১ মাসের ব্যবধানে কোম্পানিটিতে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ১৬.০৬ শতাংশ।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা থেকে ৯১ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকায় বৃদ্ধি করার নীতিগত অনুমোদন দিয়েছিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।