অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

যারা ট্যাক্স রিটার্ন জমা দেয়না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আয়কর কর্মকর্তাদের নির্দেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন জমা দেননি বা রিটার্ন জমা দিয়েও কর পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আয়কর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সম্প্রতি রাজধানীর রাজস্ব ভবনে আয়োজিত রাজস্ব পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে প্রায় ৭২ লাখ টিআইএনধারী করদাতা রিটার্ন জমা দেন না এবং আরও ৩০ লাখ করদাতা রিটার্ন জমা দিলেও কর পরিশোধ করেন না। আয়কর আদায় বাড়াতে এই ১ কোটি করদাতার কাছ থেকে তাদের সক্ষমতা অনুযায়ী কর আদায় করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে এই এক কোটি করদাতাকেই অগ্রাধিকার দিতে হবে বলে আয়কর কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

টিআইএন থাকলেও যারা রিটার্ন দাখিল করছেন না, তাদের উৎসাহিত করতে এবং রিটার্ন দাখিল নিশ্চিত করতে জনবলের সর্বোচ্চ ব্যবহারেরও নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘আয় ও সম্পদের বৈষম্য কমানো, ন্যায্য সমাজ প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয় অর্থ জোগানে আয়কর আদায়ের হার বাড়ানোর কোনো বিকল্প নেই। অথচ আয়কর বিভাগ এ লক্ষ্য পূরণে বারবার ব্যর্থ হচ্ছে।’

সভায় তিনি উল্লেখ করেন, সদ্যসমাপ্ত অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায়ের তুলনায় আয়কর সংগ্রহের হার বাড়েনি, বরং সামান্য কমেছে। নতুন করদাতা চিহ্নিত করতে জরিপ ও সরেজমিন মূল্যায়ন কার্যক্রম আরও জোরদারের নির্দেশও দেন তিনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।