অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

শুরুতে আশা জাগিয়ে দিনশেষে বাজার নেতিবাচক ধারাতে, হতাশ বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (৩ ডিসেম্বর) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক শুরুতে আশা জাগিয়ে দিনশেষে নেতিবাচক ধারাতে শেষ হয়েছে।

আজ সূচক কমলেও ডিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে।

আজ দিনের শুরুতে ঢাকা  স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে আশা জাগিয়ে দিন শেষে সূচক নেতিবাচক ধারাতে শেষ হবার কারণে বিনিয়োগকারীদের দারুণ হতাশায় পরতে দেখা গেল। শুরুতে আশা জাগিয়ে দিন শেষে বাজার নেতিবাচক ধারাতে চলে যাওয়ায় বিনিয়োগকারীরা হতাশ হয়ে পরেছেন।

আজ বাজার ভাল যাবার কারণে দিনের শুরুতে অনেক বিনিয়োগকারী নিটিং এর উদ্দেশ্যে শেয়ার কিনে দিন শেষে লস করে আশাহত হতে দেখা গেল। বেশ কয়েকজন বিনিয়োগকারীর সাথে আলাপ করে জানা গেল তাদের মধ্যে ৫ জনই আজ নিটিং করতে গিয়ে লসের সম্মুক্ষিন হয়েছেন। আজকের বাজারের চিত্র দেখে সহজেই অনুমান করা যায় বহু শেয়ার আজ ট্রেডিং থাকা বিনিয়োগকারীদের এডজাস্ট চাপে পরেছিল।

লেনদেন শেষে এই বিষয়টি নিয়ে বাজারের একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষকের সাথে আলাপকালে তিনি জানান, বাজার স্থিতিশীল না থাকলে কখনোই নিটিং করা ঠিক নয়, যদি না হাতে এডজাস্ট দেয়ার মতো ফ্রি টাকা না থাকে। তিনি বলেন বাজারে ইন্সটিটিউট লেভেলের বিওতেও ইদানীং এই নিটিং চলছে, যার ফলশ্রতিতে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০৫.৪১ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৩৭৯.০৭ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ২৬.৩৪ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ লেনদেনে মূল সূচক ডিএসইএক্স সূচক ২৩.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯২৭.৪৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৩৪.৩৯ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৭.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৯৮.৩০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৯৩ টির, দাম কমেছে ২৩৬ টি এবং দাম অপরিবর্তিত ছিল ৬৫ টির।

Authors

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।