অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

এলপিজির চরম নৈরাজ্যের পর বাড়ানো হচ্ছে আমদানি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বাজারে চরম নৈরাজ্যের পর অবশেষে বাড়ানো হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি। চলতি মাসে ১২টি প্রতিষ্ঠান ১ লাখ ৬৭ হাজার ও আগামী মাসে ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন এলপি গ্যাস আমদানির লক্ষ্য ঠিক করা হয়েছে।

সব মিলিয়ে দুই মাসে দেশে আসবে সাড়ে তিন লাখ মেট্রিক টন এলপিজি। আর এতে রমজানের আগেই বাজারে স্থিতিশীলতা ফেরার আশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুন-প্রবাসী আয়ে সুবাতাস

দেশে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের নির্ধারিত দাম ১৩০৬ টাকা, অথচ বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়, তারপরও দোকানে দোকানে সাঁটানো এলপি গ্যাস না থাকার নোটিশ। গত মাসের শেষ সপ্তাহ থেকে নজিরবিহীন এমন নৈরাজ্য চলছে বাজারে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন রান্নাবান্না থেকে যানবাহন-সব খাতের ভোক্তারা।

সংকট চরম আকার ধারণ করলে এলপিজি আমদানিতে ঋণ সুবিধা বাড়ানো, ভ্যাট-ট্যাক্স কমানো, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসিকে আমদানির অনুমতিসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়। এলপি গ্যাস আমদানিকারকদের সঙ্গে বৈঠকও করেন জ্বালানি উপদেষ্টা। নীতিগত কিছু সিদ্ধান্তের ফলে স্থবিরতা কাটিয়ে আবারো বাড়ছে এলপিজি আমদানির হার।

আরও পড়ুন-আমদানি পর্যায়ের আয়কর এখন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে ই-রিটার্নে

আমদানিকারকদের আশ্বাস, পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি মাসে ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানি করতে পারবে ১২টি প্রতিষ্ঠান। আর আগামী মাসে আমদানির লক্ষ্য ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন। যা সর্বোচ্চ চাহিদার তুলনায় ৩৪ হাজার মেট্রিক টন বেশি।

বর্তমানে এলপি গ্যাসের মাসিক চাহিদা ধরা হয় ১ লাখ ২০ হাজার মেট্রিক টন থেকে দেড় লাখ মেট্রিক টন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।