অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

জামায়াত ঢাকার শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল করেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকায় আজ রোববার(১৫ই অক্টোবর) বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ সকাল পৌনে ১০টার দিকে দলটির নেতা-কর্মীরা ঢাকার মতিঝিলে শাপলা চত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি টিকাটুলী এলাকায় গিয়ে শেষ হয়।

‘কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও দলের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার থাকা নেতা-কর্মীদের’ মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বলেছেন, তাঁরা ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছেন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পরই তাঁরা ঘরে ফিরবেন।

নূরুল ইসলাম উল্লেখ করেন, জামায়াত এখন লাগাতার কর্মসূচি দিয়ে মাঠে থাকবে।

জামায়াতের এ নেতা অভিযোগ করেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পাঁয়তারা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে তফসিল ঘোষণার যেকোনো ষড়যন্ত্র বানচাল করে দেওয়া হবে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, ফখরুদ্দিন মানিক প্রমুখ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।