শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স খাতের তিনটি কোম্পানি ৩১ শে ডিসেম্বর ২০২৪, সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের আটটি কোম্পানি গত সপ্তাহে ৩০ শে জুন,২০২৪ ,২০২৫ এবং ৩১ শে ডিসেম্বর ২০২৩ ,২০২৪ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ ও বোনাস লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানি ৮ টি সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশের টাকা বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে এবং বোনাস শেয়ার বিও হিসেবে পাঠিয়েছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো– নাভানা সিএনজি , নিটল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ম্যারিকো বাংলাদেশ, গ্রামীণফোন এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
নাভানা সিএনজি:
কোম্পানিটি ৩০ জুন , ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
নিটল ইন্স্যুরেন্স:
কোম্পানিটি ৩১ শে ডিসেম্বর ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশঘোষণা করেছিল।এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।কোম্পানি জানিয়েছে যে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ বিও হিসেবে পাঠিয়েছে।
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স:
কোম্পানিটি ৩১ শে ডিসেম্বর ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ফেডারেল ইন্স্যুরেন্স:
কোম্পানিটি ৩১ শে ডিসেম্বর ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স :
কোম্পানিটি ৩১ শে ডিসেম্বর ২০২৩, সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ম্যারিকো বাংলাদেশ:
কোম্পানিটি ৩০ জুন , ২০২৫ অর্থবছরের প্রথম ভাগের আর্থিক ফলাফল পর্যালোচনার ভিত্তিতে ৬০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
গ্রামীণফোন:
কোম্পানিটি ৩০ জুন , ২০২৫ অর্থবছরের প্রথম ভাগের আর্থিক ফলাফল পর্যালোচনার ভিত্তিতে ১১০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড:
ফান্ডটি ৩০ জুন , ২০২৫, সমাপ্ত হিসাব বছরের জন্য ৩.৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে, এমন খবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করে লভ্যাংশ সংগ্রহ করতে হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।